শনিবার টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বেশকিছু এলাকায় পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে-ব্লকসহ এর পার্শ্ববর্তী এলাকার সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সৌদি আরবে একাধিক স্থানে হামলা চালিয়েছে হুতিরা। হামলায় ২ বাংলাদেশি হতাহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার এক এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



