logo

ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাজমুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ইমন (১৯) নামে এক আরোহী আহত হয়েছেন।

বুধবার (৬ মে) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে নাজমুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল পেপার মিল গেটের সামনে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন নাজমুল ও তার বন্ধু ইমন। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহত নাজমুল চাঁদপুরের হাজীগঞ্জ উপেজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।