logo

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ শুষ্ক থাকার পাশাপাশি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে মাঝে মাঝে অস্থায়ীভাবে আংশিক মেঘলাও দেখা যেতে পারে।

এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে।  তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

উল্লেখ্য, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ৬টা ৪২ মিনিটে।