logo

মিরপুরে বিজিবি মোতায়েন

মিরপুরে বিজিবি মোতায়েন

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো  এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বিকেলে মিরপুর-১০ নম্বরে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের রাজনৈতিক সমাবেশে নিরাপত্তার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে সমাবেশ শুরু হয়েছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।

ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান, সম্প্রতি জামায়াতে যুক্ত হওয়া মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, ১০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ অনেকেই উপস্থিত হয়েছেন।