রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবরে নিহতের সহকর্মী ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, নিহত সোহেল রানার বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ হাসপাতালে নেওয়ার কার্যক্রম শুরু করে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় সোহেল রানাকে চাপা দেওয়া লাবীব পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ।