logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন
বসুমতি পরিবহনের একটি বাসেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে আমাদের ইউনিট পাঠানো হয়েছে।

তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।