logo

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
ছবি: সংগৃহীত

আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (১৮ মে) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ১৪ মিনিটে।