ছাত্রদল নেতা অনুকে দেখতে হাসপাতালে তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক

ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।
এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আদনানের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
ডা. বিটু আদনানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আদনানকে প্রথমে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।