অবৈধ চার্জিং পয়েন্ট উচ্ছেদে বাধা, ৪ জনের ৬ মাসের জেল
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অপরাধে চারজনকে আটক করে ট্রাফিক সবুজবাগ জোন। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- মো. ইয়াছিন (২৮), মো. সেন্টু (৩২), মো. আকবর হোসেন (৭০) ও মো. আব্দুর রহিম (৫৫)।
শুক্রবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে।
ডিএমপি সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। সংক্ষিপ্ত বিচার উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।