logo

ঢামেকের বাথরুমে ঝুলন্ত নারীর পরিচয় প্রকাশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢামেকের বাথরুমে ঝুলন্ত নারীর পরিচয় প্রকাশ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ। ছবি: প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার পাওয়া ওই নার্সের নাম তন্ময় মন্ডল। তিনি বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি সেখানে যোগ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ মহিলা বাথরুম পরিষ্কার করতে যান। নিয়ম অনুযায়ী কক্ষগুলোর দরজায় নক করে ভেতরে থাকা ব্যক্তিদের বের হওয়ার অনুরোধ করছিলেন তিনি। ৪ নম্বর কক্ষে কয়েকবার নক করার পরও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তার। পরে সহকর্মী রাসেল ও কামালকে নিয়ে দরজা খোলার চেষ্টা করেন। একপর্যায়ে দরজা খুললে ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি আনসার সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। খবর দেওয়া হয় শাহবাগ থানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাটি সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ঘটনাটি হত্যাকাণ্ড কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।

তিনি আরও জানান, ওই নারী তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি মোবাইল সিম নিয়েছিলেন। এ বিষয়টিসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।