logo
Advertisement

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকান বন্ধ
রাজধানীর মার্কে ও দোকানপাট। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। আর সাপ্তাহিক ছুটির দিন অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে কিংবা ঘুরতে যান। কিন্তু অনেক সময় ওই এলাকার তথ্য না জেনে গেলে দেখা যায় সেখানকার মার্কেট বন্ধ।

তাই বাসা থেকে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা থাকলে ঝামেলা পোহাতে হয় না এবং সময় অপচয় হয় না।

জেনে নিন আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

শুক্রবার পুরান ঢাকা ও সংলগ্ন এলাকার মধ্যে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

ব্যবসায়িক সুবিধার জন্য যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, টিপু সুলতান রোড, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ বন্ধ থাকবে।