logo

ডেমরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডেমরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজধানীর ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (৪০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, স্টাফ কোয়ার্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।