logo

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এ পূর্বাভাস জানানো হয়েছে।

আজ ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টার তথ্য অনুযায়ী, রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।