logo

পাটুরিয়া ঘাটে ইয়াবাসহ নারী আটক

পাটুরিয়া ঘাটে ইয়াবাসহ নারী আটক
আটক চম্পা খাতুন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার নুরাঙ্গীর নাহিদ।

তিনি বলেন, মানিকগঞ্জের শিবালয় থানাধীন পাটুরিয়া ফেরিঘাটে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চম্পা খাতুনকে আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।

আটক চম্পা একজন চিহ্নিত মাদক কারবারি জানিয়ে এএসপি নুরাঙ্গীর নাহিদ বলেন, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করছিল চম্পা খাতুন। এসব ইয়াবা পাটুরিয়া ফেরিঘাট ও এর আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের কাছে বিক্রি করত সে।

আটক চম্পা খাতুনের বিরুদ্ধে শিবালয় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।