logo

দক্ষিণখানে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ৫

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দক্ষিণখানে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ৫
গ্রেপ্তাররা। ছবি: এসআরবির সৌজন্যে

রাজধানীর দক্ষিণখানে কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে দেশীয় অস্ত্রের মুখে স্বর্ণালংকার, টাকা-পয়সা ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ তথ্য জানিয়েছেন এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম (মিডিয়া)।

শাহ আলম জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন মোছা. আখি আক্তার। পরবর্তীতে আজমপুর কাঁচাবাজারের সংগ্রাম সরণী রোডে আসার পর অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মূল্যমান জিনিস নিয়ে নেয়।

পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী এসআরবি-১-এর অধিনায়ক বরাবর ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের সহযোগিতা চেয়ে আবেদন করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মুক্তিযোদ্ধা রোডের মোতালেব কন্ট্রাক্টরের বাসার ষষ্ঠ তলার নির্মাণাধীন ফ্ল্যাটে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া স্বর্ণের আংটিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দক্ষিণখানের মুক্তিযোদ্ধা সরণী রোডের আজমপুর সুপার মার্কেট এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ওমর ফারুক সুমন (৩৯), চাঁদপুর উত্তর মতলবের মুক্তিরকান্দি গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে নূর ইসলাম (২৯), বরিশালের গৌরনদী উপজেলার সাহাজিরা গ্রামের রহিম হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার (২৪), চাদপুরের দক্ষিণ মতলবের ঢাকিরগাও গ্রামের মতিন হাওলাদারের ছেলে মো. মাসুম ও নবকলস গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে নাইমুল ইসলাম।

গ্রেপ্তারদের ডাকাতির আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দক্ষিণখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।