শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতর থেকে অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ অভিযানে স্বর্ণ জব্দ করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে তল্লাশি চালান ডিজিএফআই ও ঢাকা কাস্টমসের কর্মকর্তারা। এ সময় ফলের ক্যারেটের ভেতরে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং পুরো চোরাচালান নেটওয়ার্ক শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
কাস্টমসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের স্বার্থে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
.png)






