Advertisement

পুরান ঢাকায় গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

এশিয়া পোস্ট নিউজ
পুরান ঢাকায় গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের একটি গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

Advertisement

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুকিমবাজারের একটি হেলমেটের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।