logo
Advertisement

সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‌‘ভইরা দে’ গ্রুপের আতিক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‌‘ভইরা দে’ গ্রুপের আতিক গ্রেপ্তার
মো. আতিক ওরফে চোরা আতিক। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর পল্লবীতে বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় সদস্য মো. আতিক ওরফে চোরা আতিককে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

কারওয়ান বাজারের এসআরবি মিডিয়া সেন্টারে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে পল্লবীর সবুজবাংলা এলাকায় সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় দুটি মোটর সাইকেলে চারজন সশস্ত্র ব্যক্তি যায়। তারা ওই সাংবাদিককে খোঁজাখুঁজি করার পর তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক পল্লবী থানায় মামলা করেন।

ঘটনার পর র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় রবিন (২২)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। দুপুরে পল্লবীর তালতলা বস্তিতে রবিনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় রবিন পালিয়ে গেলেও তার মা মাদক ব্যবসায়ী মোছা. ডলি বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭৪৫টি ইয়াবা ও ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।

লে. কর্ণেল হাফিজুর রহমান বলেন, পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১টার দিকে পল্লবীর মোহাম্মদিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি ও ‘ভইরা দে গ্রুপের’ সক্রিয় সদস্য আতিক ওরফে চোরা আতিককে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আতিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবীর সেকশন-১১, এভিনিউ-৫ এলাকায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যায়। পরে একটি টিনের ঘরের পেছন থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে পল্লবী থানা এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মো. নিলয় সুজনকে (৩১) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, দুটি ধারালো রামদা ও এক পুরিয়া পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি কর্মকর্তা হাফিজুর রহমানের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক জানিয়েছে, মিরপুর-পল্লবী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ‘ভইরা-দে’ বা ‘আশিক গ্রুপের’ বিরুদ্ধে সম্প্রতি সংবাদ প্রকাশ করা হয়েছিল। ওই সংবাদে ক্ষুব্ধ হয়ে গ্রুপটির মূলহোতা আশিকের নির্দেশে হামলা চালানো হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।