ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৫৯ জন গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৫৯ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নানান অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Advertisement

ডিএমপির বিভিন্ন ইউনিট শনিবার (২৭ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে। রোববার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ২৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৫ জন রয়েছেন।

ডিএমপি জানায়, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।