logo

জয় বাংলা স্লোগান দিয়ে খিলক্ষেত ও উত্তরা থানার সামনে ককটেল বিস্ফোরণ

জয় বাংলা স্লোগান দিয়ে খিলক্ষেত ও উত্তরা থানার সামনে ককটেল বিস্ফোরণ
উত্তরা পূর্ব থানার সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জয় বাংলা স্লোগান দিয়ে রাজধানীর খিলক্ষেত ও উত্তরা পূর্ব থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিএমপির খিলক্ষেত থানার সামনে রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এবং উত্তরা পূর্ব থানার সামনে রাত ১১টার দিকে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু স্লোগান দিয়ে একটি চলন্ত মোটর সাইকেল থেকে দুই দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন) মো. হাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, কে বা কারা যেন থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

অপরদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম এশিয়া পোস্টকে বলেন, দুর্বৃত্তরা থানার সামনের পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এতে কেউ আহত হননি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট