ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে পুলিশ/নাসীরুদ্দীনকে জিজ্ঞেস করা উচিত, তিনি কেন এটা বলেছেন
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীতে ককটেল বিষ্ফোরণের ব্যাপারে সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এটা কেন বলেছিলেন, সেটা তাকে জিজ্ঞেস করা উচিত বলে মন্তব্য করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি ব্রিফিংয়ে ক্রাইম প্রিভেনশনের (সাউথ) যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ককটেল বিস্ফোরণ বন্ধ হওয়া নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা যুগ্ম কমিশনারকে প্রশ্ন করলে তিনি বলেন, এটা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞেস করা উচিত, তিনি কেন এটা বলেছেন।
এ ব্যাপারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, জানতে চাইলে মো. তোফায়েল আহমেদ বলেন, এটা ঊর্ধ্বতন কর্মকতারা বলতে পারবে।
