logo
Advertisement

গেন্ডারিয়ায় ৪৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
গেন্ডারিয়ায় ৪৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার
জব্দ করা জাল টাকা। ছবি: র‌্যাবের সৌজন্যে

রাজধানীর গেন্ডারিয়ায় ৪৯ লাখ টাকার জাল নোটসহ মো. ইমন হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার।

ইমনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার কালিকা প্রসাদ এলাকায়। তার বাবার নাম মৃত মো. জয়নাল মাতবর।

তপন সরকার জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাল টাকা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে পাড় গেন্ডারিয়ার দয়াগঞ্জ চার রাস্তার মোড়-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ইমনকে গ্রেপ্তার করা হয়।

তপন সরকার বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে ঢাকা, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। জব্দ করা জাল নোটসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

জাল নোটের উৎপাদন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।