রাজধানীতে পৃথক অভিযানে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে ছিনতাই প্রতিরোধে বিশেষ দায়িত্ব পালনকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. অনিক হাসান রিফাত (২১) ও মো. জামিরুল ইসলাম ওরফে জুয়েল (২৪)।
এসআরইউর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে অভিযান চালিয়ে অনিক হাসান রিফাতকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস একই রাতে আনুমানিক ১টা ২৫ মিনিটে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে জামিরুল ইসলাম ওরফে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

