logo

ঢাকা থেকে আওয়ামী লীগ নেতা তাজ গ্রেপ্তার

ঢাকা থেকে আওয়ামী লীগ নেতা তাজ গ্রেপ্তার
তাজুল ইসলাম তাজ।

কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা জেলার মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হলেন তিনি।

Advertisement

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আছে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর ডেমরা থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি শহীদুল ইসলাম আরও জানান, শনিবার ডেমরা থানা পুলিশ তাকে আদালতে পাঠাবে। পরে মেঘনা থানার একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট