Advertisement

রংপুরে বিএনপিকে সুসংগঠিত করতে তারেক রহমানের মতবিনিময় সভা শুরু

এশিয়া পোস্ট প্রতিবেদক
রংপুরে বিএনপিকে সুসংগঠিত করতে তারেক রহমানের মতবিনিময় সভা শুরু
ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা শুরু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সভায় উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।