Advertisement

রাজধানীর যেসব মার্কেট-শপিংমল বৃহস্পতিবার বন্ধ

এশিয়া পোস্ট ডেস্ক
রাজধানীর যেসব মার্কেট-শপিংমল বৃহস্পতিবার বন্ধ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো কোন এলাকার মার্কেট ও শপিংমল সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। তা না হলে গন্তব্যে গিয়ে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হতে পারে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেনাকাটা করতে যাওয়ার আগে জেনে নিন কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।

যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।

রাত ৮টার মধ্যে বন্ধ দোকানপাট

চলমান বিদ্যুৎ সংকটের কারণে সারা দেশে দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আজ থেকে দোকানপাট ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই সময়সূচির বাইরে থাকবে।