Advertisement

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

এশিয়া পোস্ট ডেস্ক
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। তবে আজকের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষ ১০ দূষিত শহরের মধ্যে নেই।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ প্রকাশিত লাইভ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তালিকায় ১৮৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৭৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং এবং ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি।

এরপর ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, ১৪৭ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাহরাইনের মানামা, ১৩৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে কাতারের দোহা, ১৩৩ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, ১২৮ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও ১২৪ স্কোর নিয়ে ১০ম স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

রাজধানী ঢাকা ৭৬ স্কোর নিয়ে তালিকায় ২৭তম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের একিউআই মান অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ‘ভালো’, ৫১-১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।