মোহাম্মদপুরের সেই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর রাজধানীর মোহাম্মপুরের বাসার সামনে দুই বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় মো. জুয়েল নামের একজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২ জুন) রাতে র্যাব-২ উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (৩১ মে) ভোররাতে মোহাম্মদপুরের নুর জাহান রোডের এমসি গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী ও অভিযোগের বাদী তুনাত জিনা মাহজেবিন ঘটনার দিন বিকেলে এশিয়া পোস্টকে অভিযোগ জানান। পরবর্তীতে ‘মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়, মামলা নেয়নি পুলিশ’ শিরোনামে এশিয়া পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
এ বিষয়ে র্যাব-২ উপ-পরিচালক (মিডিয়া) মুবীন রহমান বলেন, মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদের ছুটি শেষে বাসায় যাওয়ার সময় ভিকটিমের বাসার সামনে দুজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সব নিয়ে যায়।
তিনি আরও বলেন, উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ দেশ জুড়ে আড়োলন সৃষ্টি করে। পরে র্যাব-২ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
