logo
Advertisement

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ২৫ মামলায় গ্রেপ্তার ৫২২

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ২৫ মামলায় গ্রেপ্তার ৫২২
ডিএমপির লোগো। ছবি: ডিএমপি ওয়েবসাইট

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বিষয়টি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।