logo

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি সক্রিয়ভাবে কাজ করছে: প্রশাসক আবদুস সালাম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি সক্রিয়ভাবে কাজ করছে: প্রশাসক আবদুস সালাম
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর রাজারবাগে রাস্তা দখলমুক্তকরণ, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রীন লাইন বাসের ডিপো সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযানকালে একটি নির্মাণাধীন ভবনে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় ওই ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করছে। তবে এ কার্যক্রম সফল করতে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা জরুরি। তিনি বাড়ি, নির্মাণাধীন ভবন ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মাইকিং, হ্যান্ডবিল বিতরণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।