logo

পারিবারিক বিষয়ে অভিমান, আহত কিশোরীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

পারিবারিক বিষয়ে অভিমান, আহত কিশোরীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান মদিনা সড়ক এলাকার একটি বাসা থেকে সালমি মল্লিক সাবা (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাব আক্তার রোমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় ও মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের তথ্যের বরাতে তিনি জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অভিমান থেকে নিজ কক্ষে চলে যায় সাবা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাবা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ গোড়ান মদিনা সড়কের ৬০৯/৪ নম্বর বাসায় থাকতেন।