রাজধানীতে তুলার গুদামে আগুন
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১১টা ৫৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, খবর পেয়ে দুপুর ১২টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২৪ মিনিটের চেষ্টায় দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



