রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন

মাত্র দুই হাজার টাকার পণ্য কিনে রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় এক লাখ টাকা উপহার পেয়েছেন রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার 'জান্নাত স্টোর'-এর স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
মঙ্গলবার (১১ আগস্ট) নন্দীপাড়ায় জান্নাত স্টোরের সামনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী আলা উদ্দিনের হাতে এক লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাখ টাকার চেক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্যবসায়ী আলা উদ্দিন জানান, রিমার্কের এ ধরনের উপহার ও উৎসাহমূলক উদ্যোগ বিক্রেতাদের সঙ্গে কোম্পানির ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, খুচরা বিক্রেতাদের উৎসাহিত করতে রিমার্কের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও ব্যতিক্রমী। অন্যদিকে রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন জানান, প্রান্তিক বিক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করা এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতেই এই 'ডাবল লাখপতি' ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
রিমার্ক সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের অধীনে সর্বনিম্ন দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে বিক্রেতারা আকর্ষণীয় সব পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। এতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ উপহার ছাড়াও রয়েছে ক্যাশব্যাক, ফ্রিজ ও টেলিভিশনসহ অসংখ্য পুরস্কারের ব্যবস্থা।
.png)

