logo

জেনেভা ক্যাম্পে র‌্যাব-পুলিশের অভিযান

জেনেভা ক্যাম্পে র‌্যাব-পুলিশের অভিযান
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালাচ্ছে র‌্যাব ও পুলিশ। এতে পুলিশের ডগ-স্কোয়াড টিমও রয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৫টা থেকে এ অভিযান শুরু হয়। তাৎক্ষণিকভাবে কোনো আটকের তথ্য জানা যায়নি। অভিযানে র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

অভিযানের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবেই এ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মোহাম্মপুরের জেনেভা ক্যাম্পটি মাদকের আখড়া ও অপরাধীদের অভয়ার‌ণ্যের তালিকায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রতিনিয়ত জেনেভা ক্যাম্প কেন্দ্রিক এলাকায় চুরি-ছিনতাই, গুম-খুন, মাদক ও অস্ত্রের ঝনঝনানি পুরাতন নয়।