logo
Advertisement

রমনা পার্কের পাশে ফুটপাতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রমনা পার্কের পাশে ফুটপাতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাইনবোর্ড। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর রমনা পার্কের পাশে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রমনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তথ্যটি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ফুটপাতের ওপর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ভবঘুরে হিসেবে চলাফেরা করতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে তার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। একইসঙ্গে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তানভীর হাসান।