logo

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে ককটেলসদৃশ বস্তু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে ককটেলসদৃশ বস্তু
মোহাম্মদপুরে সড়কের পাশে রাখা ভ্যানিটি ব্যাগ। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগের ভেতর ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগটি স্থানীয়দের নজরে আসে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একটি ভ্যানিটি ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে ককটেলসদৃশ একটি বস্তু রয়েছে। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ঘটনাস্থলে আনা হয়েছে। তিনি আরও বলেন, ককটেলসদৃশ বস্তুটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে অনুসন্ধান চলছে।

এ ঘটনার খবর পেয়ে এসআরবির পাশাপাশি মোহাম্মদপুর থানা-পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার কাজ চলছে।