logo

উত্তরায় মদসহ মাদক সম্রাট গ্রেপ্তার

উত্তরায় মদসহ মাদক সম্রাট গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মদসহ হত্যাচেষ্টা মামলার আসামি মো. অনিক (২৪) নামের একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ব্লাক লেভেল মদের বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই মাদক সম্রাট হলেন তুরাগের চন্ডালভোগের মো. আলমের ছেলে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে মাদক সম্রাট হিসেবে পরিচিত অনিককে মদসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া অনিকের বিরুদ্ধে চারটি মাদক মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং পল্টন থানায় একটি মাদক মামলা রয়েছে।

মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মুনসুর।