২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪১৮, মামলা ৬৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৩০ জন এবং উত্তরা বিভাগ ৪০ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পুলিশ তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে। এ ছাড়া ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, ১টি হাইয়েচ মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
.png)

