logo
Advertisement

ডিএমপির ২ কর্তকর্তাকে বদলি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির ২ কর্তকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি : ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

Advertisement

বদলি হওয় কর্মকর্তারা হলেন উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদ ও উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের।

ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এ পদায়ন করা হয়েছে বলে ডিএমপির এক আদেশে জানানো হয়েছে এবং পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।