logo

কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: বাসস

ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. শাহিন আলম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢামেকের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী আমিরুল ইসলাম জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে শাহিন আলমকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহিন আলম জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, তা জানা যায়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।