Advertisement

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেপ্তার ৩
আদাবর থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।

শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

আদাবর থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, শনিবার দুপুরে গোপনন তথ্যের ভিত্তিতে আদাবরের মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিকে এডিসি নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তাররা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে আদাবরের ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।