logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৭৫ জন, মতিঝিলে ৮২ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১১ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার জব্দ করা হয়। এ ছাড়া একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।