দীর্ঘদিন পলাতক ১১ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
দীর্ঘদিন পলাতক ১১ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি মো. মফিজুর রহমান লিটন। ছবি: সংগৃহীত

রাজধানীর বাসাবো এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা ১১ পরোয়ানাভুক্ত আসামি মো. মফিজুর রহমান লিটনকে (৪৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তা ও স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে রোববার (১২ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তরকৃত লিটনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় চারটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১১টি সিআর পরোয়ানা মুলতবি ছিল। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও তিনি বিভিন্ন স্থানে গোপনে অবস্থান পরিবর্তন করতেন এবং ব্যবহৃত সব মোবাইল নম্বর বন্ধ রাখায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না।

পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তা ও স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।