logo
Advertisement

রাজধানীতে আরেক বাসে আগুন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে আরেক বাসে আগুন
মিরপুর-১-এ অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মিরপুর ১ ও ১১ নম্বরে প্রায় একই সময়ে যাত্রীবাহী দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে।

তবে দুটি ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মিরপুর-১-এ পৌনে ৭টার দিকে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা। এ সময় সাধারণ জনগণ ও পুলিশের তৎপরতায় আগুন ধরার সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলা হয়।

পল্লবীর আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে পল্লবী থানাধীন মিরপুর-১১-এর জমজম টাওয়ারের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিকড় পরিবহনের বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির এশিয়া পোস্টকে বলেন, 'মিরপুর-১ এলাকায় একটি শিকড় পরিবহনের বাসে আগুন লাগিয়েছিল দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।'

এক প্রশ্নের জবাবে ওসি হাসান বলেন, 'কে বা কারা আগুন লাগিয়েছে, সেটি আমরা তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

তিনি বলেন, 'তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, 'সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর-১ এলাকায় একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কিন্তু আমাদের তৎপরতার কারণে সেটি সফল হয়নি।'

তিনি আরও বলেন, 'আগুন লাগানোর চেষ্টার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।