ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকায়ও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় উপরের দিকেই থাকছে ঢাকার নাম। আজ ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে ঢাকার অবস্থান বিশ্বে সপ্তম।
সোমবার (২ মার্চ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ১৭১ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম।
এ ছাড়া স্কোর ৩০০ নিয়ে প্রথম স্থানে পাকিস্তানের লাহোর, ১৯৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি এবং ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের আরেক শহর দিল্লি।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।