logo
Advertisement

অটোরিকশার ৭০ ব্যাটারি জব্দ, ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এশিয়া পোস্ট প্রতিবেদক
অটোরিকশার ৭০ ব্যাটারি জব্দ, ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
জব্দ করা অটোরিকশার ব্যাটারি। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জে ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। অভিযানে ৭০টি ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি জব্দ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ট্রাফিক মিরপুর বিভাগ ও ডেসকোর যৌথ উদ্যোগে মিরপুরের হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সংশ্লিষ্ট থানা-পুলিশ ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্সের সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে ব্যাটারিচালিত রিকশার চার্জে ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ৭০টি ব্যাটারি জব্দ করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।