logo

মাদকসহ ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আটক

মাদকসহ ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আটক
আটক বিএনপি নেতা মো. ফাইয়াজ। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানার ৫নং ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. ফাইয়াজকে (মুন্না) হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সাংবাদিক কলোনির সামনে থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটককৃত মুন্নার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে

ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোনাহর আলী এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাংবাদিক কলোনির সামনে থেকে মুন্না নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে।