রূপনগরে ২ লাখ জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর রূপনগর ও আশুলিয়ার বিরুলিয়া থেকে দুই লাখ জাল টাকার নোটরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— বেলাল হোসেন (৩৮), রাজ আহমেদ (৩৭) ও দ্বীপ্ত মন্ডল তন্ময় (৩০)।
র্যাব-৪ এর সহকারী পুলিশ (মিডিয়া) সুপার নুরাঙ্গীর নাহিদ বুধবার (১৩ মে) সন্ধ্যায় এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে রূপনগর আবাসিক এলাকায় ও বিরুলিয়ার খেয়াঘাট এলাকায় মঙ্গলবার (১৩ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এএসলি নুরাঙ্গীর বলেন, গোয়ন্দা তথ্যের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বিরুলিয়া ব্রীজ এলাকা থেকে রাজ আহমেদ ও দ্বীপ্ত মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ লাখ ১৬ হাজার ৯ শত টাকার জাল নোট জব্দ করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
