Advertisement

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

এশিয়া পোস্ট ডেস্ক
বায়ুদূষণে বিশ্বে শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আর ৯ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পাওয়া লাইভ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তালিকায় ১৫৫ স্কোর নিয়ে প্রথমস্থানে রয়েছে দুবাই, ১৪৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান, ১৪৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে কঙ্গোর কিনশাসা এবং ১২৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এরপর যথাক্রমে ১০৭ ও ১০৪ স্কোর নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিব-ইয়াফো রয়েছে। ভারতের দিল্লি, কাতারের দোহা ও ঢাকা ৯৪ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে। আর ৯২ স্কোর নিয়ে ১০ম স্থানে রয়েছে ব্রাজিলের সাও পাওলো।

আইকিউএয়ারের একিউআই মান অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের দূষিত বাতাসে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।