Advertisement

ঢামেকে ডাস্টবিনে ময়লা ফেলেতে গিয়ে মিলল নবজাতকের মরদেহ

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢামেকে ডাস্টবিনে ময়লা ফেলেতে গিয়ে মিলল নবজাতকের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১ নম্বর গেটের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে এক নবজাতকের (মেয়েশিশু) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হান জানান, হাসপাতালের একজন কর্মচারী ময়লা ফেলতে গিয়ে ডাস্টবিনের ভেতরে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতক মেয়েশিশুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোহাম্মদ রায়হান আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে মরদেহ ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।